ভ্রমণ Archives - Eco Barta

২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ ৫ দেশ
বিশ্বজুড়ে নারীদের একা ভ্রমণের প্রবণতা দ্রুত বাড়ছে। গুগলের সাম্প্রতিক তথ্য বলছে, ‘সলো ট্রাভেল ফর উইমেন’ শব্দবন্ধের সার্চ গত কয়েক বছরে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তবে প্রশ্ন থেকেই যায়—কোন দেশগুলো নারীদের জন্য নিরাপদ? ২০২৬ সালে একা বিদেশভ্রমণে নারীদের জন্য বিশেষভাবে নিরাপদ বিবেচিত পাঁচটি দেশকে তুলে ধরা হলো।

নারীদের একা ভ্রমণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা শঙ্কা থাকলেও, বিশ্বব্যাপী পর্যটন শিল্প এখন নারীবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। নিরাপত্তা, সামাজিক সহনশীলতা, পরিবহন সুবিধা এবং জরুরি সেবার সহজলভ্যতা—সবকিছু মিলেই একটি দেশকে নারীদের জন্য নিরাপদ করে তোলে।

নিরাপদ ৫ দেশ

১. আইসল্যান্ড

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় আইসল্যান্ড বরাবরই শীর্ষে। অপরাধের হার অত্যন্ত কম, মানুষ বন্ধুবৎসল এবং পর্যটকদের প্রতি সহানুভূতিশীল। রাজধানী রেইকিয়াভিক থেকে শুরু করে গ্রামীণ অঞ্চল পর্যন্ত নারীরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।

২. নিউজিল্যান্ড

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নিউজিল্যান্ড নারীদের জন্য নিরাপদ ভ্রমণ গন্তব্য হিসেবে পরিচিত। গণপরিবহন ব্যবস্থা উন্নত, স্থানীয়রা অতিথিপরায়ণ এবং একা ভ্রমণকারীদের জন্য পর্যটন তথ্য সহজলভ্য।

৩. কানাডা

কানাডা বহুসাংস্কৃতিক সমাজের জন্য বিখ্যাত। নারীদের প্রতি সম্মানজনক আচরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। বড় শহরগুলোতে পর্যটন সহায়তা কেন্দ্র রয়েছে, যা একা ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে উপকারী।

৪. জাপান

প্রযুক্তি ও সংস্কৃতির দেশ জাপান নারীদের জন্য নিরাপদ ভ্রমণ গন্তব্য হিসেবে সুপরিচিত। ট্রেন ও বাস ব্যবস্থা অত্যন্ত নির্ভরযোগ্য, আর স্থানীয়রা ভদ্র ও সহায়ক। নারীদের জন্য আলাদা ট্রেন কোচও রয়েছে, যা নিরাপত্তা বাড়ায়।

৫. সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, নিরাপত্তার জন্যও বিশ্বখ্যাত। পর্যটন অবকাঠামো উন্নত, আইনশৃঙ্খলা শক্তিশালী এবং জরুরি সেবা দ্রুত পাওয়া যায়। নারীরা একা ভ্রমণ করলেও নিশ্চিন্তে দেশটি ঘুরে দেখতে পারেন।

বিশ্বজুড়ে নারীদের একা ভ্রমণ এখন আর ব্যতিক্রম নয়, বরং একটি প্রবণতা। পর্যটন শিল্পও নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নীতি গ্রহণ করছে। তবে নিরাপদ দেশ বেছে নেওয়ার পাশাপাশি নারীদের ব্যক্তিগত সতর্কতাও জরুরি। ভ্রমণের আগে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা নেওয়া, জরুরি যোগাযোগ নম্বর জানা এবং ভ্রমণ পরিকল্পনা পরিবার বা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া নিরাপত্তা বাড়াতে সহায়ক।

The post ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ ৫ দেশ appeared first on Eco Barta.

নেদারল্যান্ডসের ঘরের ভেতর কেন থাকে বাইরে থেকে দৃশ্যমান?
নেদারল্যান্ডসের আবাসিক এলাকায় সন্ধ্যা নামলেই এক অদ্ভুত কিন্তু পরিচিত দৃশ্য চোখে পড়ে—জানালার ভেতর আলো জ্বলছে, আর বাইরে থেকেই দেখা যাচ্ছে বসার ঘর, সোফা, ল্যাম্প, ডাইনিং টেবিল কিংবা পরিবারের একসঙ্গে খাওয়া-দাওয়ার মুহূর্ত। ভিনদেশি দর্শনার্থীদের কাছে এই দৃশ্য অনেক সময় বিস্ময়কর, কখনো অস্বস্তিকরও মনে হয়। কিন্তু ডাচ সমাজে এটি কোনো ব্যতিক্রম নয়; বরং দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক অভ্যাস।

বিশ্বের বহু দেশে সন্ধ্যার পর জানালার পর্দা টেনে দেওয়া গোপনীয়তা ও নিরাপত্তার প্রতীক। অথচ নেদারল্যান্ডসে দিনের বেলাতেও অসংখ্য বাড়িতে জানালা পর্দাহীন থাকে। শহর হোক বা গ্রাম—আবাসিক এলাকাজুড়ে এই খোলা জানালার সংস্কৃতি কয়েক শতাব্দী ধরে চলে আসছে। প্রশ্ন হলো, কেন ডাচরা এতটা ‘খোলা’ থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে কাজ করছে ইতিহাস, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মানসিকতা এবং বাস্তবিক কিছু কারণ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৬শ ও ১৭শ শতকে প্রোটেস্ট্যান্ট নৈতিকতার প্রভাব ডাচ সমাজে গভীরভাবে ছড়িয়ে পড়ে। সেই সময় থেকে একটি ধারণা প্রতিষ্ঠিত হয়—“আমার লুকানোর কিছু নেই।” খোলা জানালা ছিল সৎ জীবনযাপনের প্রতীক, যা প্রতিবেশী ও সমাজের কাছে স্বচ্ছতার বার্তা দিত।

ডাচ সংস্কৃতিতে ব্যক্তিগত গোপনীয়তার ধারণা অন্য অনেক দেশের তুলনায় ভিন্ন। সেখানে ব্যক্তিগত জীবন মানে নিজস্ব সিদ্ধান্ত ও স্বাধীনতা, কিন্তু সেটিকে আড়াল করে রাখাই একমাত্র পথ—এমন বিশ্বাস প্রচলিত নয়। বরং সামাজিক আস্থার ওপর জোর দেওয়া হয়। প্রতিবেশীরা একে অন্যকে বিশ্বাস করেন, এবং বাইরে থেকে ঘরের ভেতর দেখা যাওয়া মানেই ব্যক্তিগত সীমা লঙ্ঘন—এমন ভাবনা সেখানে ততটা শক্ত নয়।

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো আলোর ব্যবহার। নেদারল্যান্ডসের আবহাওয়া বছরের বড় একটি অংশে মেঘাচ্ছন্ন ও অন্ধকারাচ্ছন্ন থাকে। স্বাভাবিক আলো ঘরে ঢোকানো তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দাহীন জানালা ঘরকে উজ্জ্বল রাখে, মানসিক স্বস্তি বাড়ায় এবং বিদ্যুৎ ব্যবহারের ওপরও প্রভাব ফেলে। শহর পরিকল্পনা ও স্থাপত্যেও বড় জানালা ও খোলা নকশার প্রচলন এই প্রবণতাকে আরও জোরদার করেছে।

নিরাপত্তার প্রশ্নও এখানে ভিন্নভাবে দেখা হয়। অনেক ডাচ নাগরিক মনে করেন, খোলা জানালা আসলে নিরাপত্তারই একটি রূপ। বাইরে থেকে ঘরের ভেতর দেখা গেলে সন্দেহজনক কিছু লুকানো কঠিন হয়, যা অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হতে পারে। পুলিশ ও সমাজবিজ্ঞানীদের একটি অংশও মনে করেন, সামাজিক স্বচ্ছতা অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখে।

The post নেদারল্যান্ডসের ঘরের ভেতর কেন থাকে বাইরে থেকে দৃশ্যমান? appeared first on Eco Barta.

“গঙ্গাবুড়ি-রিভার হেরিটেজ প্রকল্প”
গঙ্গাবুড়ি’ প্রকল্পের দুই বছরের সফল যাত্রার পরিসমাপ্তি একযোগে উদযাপন করছে ব্রিটিশ কাউন্সিল, গ্যোটে-ইন্সটিটিউট বাংলাদেশ, এবং বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন। নদীর সঙ্গে সম্পর্কিত ঐতিহ্যভিত্তিক এই শিল্প প্রকল্পটি সমসাময়িক শিল্পকর্মের মাধ্যমে বুড়িগঙ্গা নদীর সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেছে।

আগামী ২৪ এপ্রিল গ্যোটে-ইন্সটিটিউটে একটি বই প্রকাশনা অনুষ্ঠান, ও আগামী ২৫ এপ্রিল থেকে ০২ মে হাজারীবাগে অবস্থিত বৃহত্ত্ব আর্ট স্পেসে আয়োজিত এক্সিবিশনের মাধ্যমে এই যাত্রার সমাপ্তি ঘটবে।

গ্যোটে ইন্সটিটিউট বাংলাদেশের অর্থায়নে প্রকাশিতব্য “গঙ্গাবুড়ি” একটি শিল্পভিত্তিক গবেষনাধর্মী বই, যার মাধ্যমে বুড়িগঙ্গা নদীতীরবর্তী এলাকার বাসিন্দা, নদীভিত্তিক পেশাজীবী, এবং প্রকল্পে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে একটি চলমান সংলাপ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে; যা পুরান ঢাকার নদীর তীরের দ্রুত পরিবর্তনশীল জীবনচিত্র ফুটিয়ে তুলেছে।

অপরদিকে, ব্রিটিশ কাউন্সিলের সার্বিক সহায়তা এবং অর্থায়নে আয়োজিত এক্সিবিশন “পাল: ভূমি, জল, পবন” প্রকল্পটির দুইবছরের শৈল্পিক যাত্রা ও সাফল্য কে তুলে ধরবে, যা দর্শকদের দেবে একটি সমৃদ্ধ ও সৃজনশীল অভিজ্ঞতা। নদীকে ঘিরে গড়ে ওঠা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ইউনিক (EUNIC- European Union National Institutes for Culture) বাংলাদেশের ঐকান্তিক সমর্থন হিসেবে এই আয়োজন দুটি অনুষ্ঠিত হচ্ছে।

গঙ্গাবুড়ি-রিভার হেরিটেজ প্রজেক্টটির সূচনা হয় ২০২৩ সালে। বৃহত্ত্বর আর্ট ফাউন্ডেশনের পরিচালনায় এই প্রকল্পটিতে সহযোগিতা করে ইউনিক বাংলাদেশ ক্লাস্টার সদস্য- ব্রিটিশ কাউন্সিল, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, গ্যোটে ইনস্টিটিউট বাংলাদেশ, ইইউ ডেলিগেশন বাংলাদেশ এবং বাংলাদেশে অবস্থিত ইতালি এবং স্পেন দূতাবাস। ২০২৪-এ ব্রিটিশ কাউন্সিলের একক অর্থায়নে প্রকল্পটির দ্বিতীয় পর্বের সূচনা হয়।

প্রকল্পের প্রথম পর্বে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন – আহমেদ রাসেল, আমিনুল ইসলাম আশিক, অনন্যা মেহপার আজাদ, কাজী সাইদুল করিম তুসো, মো. খাইরুল আলম সাদা, নুর এ আলা সিদ্দিকী ও শামীম আহমেদ চৌধুরী; এবং দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন – দিনার সুলতানা পুতুল, মোজাহিদ মুসা, বিলাস মণ্ডল, এলোদী গুইনার, মইনুদ্দিন মনি ও রূপকল্প চৌধুরী। শিল্পীদের সার্বিক সহযোগিতায় ছিলেন পারফরমেন্স আর্টিস্ট – ফারাহ নাজ মুন, ইয়াসমিন জাহান নুপূর, জয়দেব রোয়াজা এবং নগর-লোকজ শিল্পী মোহাম্মদ হানিফ পাপ্পু এবং সৈয়দ আহমেদ হোসেন।

শিল্পী কফিল আহমেদের বিখ্যাত গান “গঙ্গাবুড়ি” হতে অনুপ্রেরণা নিয়ে এই প্রকল্পের নামকরণ করা হয়। প্রকল্পটির সার্বিক নির্দেশনা ও পরিচালনায় ছিলেন শেহজাদ শাহরিয়ার চৌধুরী এবং বিশ্বজিৎ গোস্বামী।

The post “গঙ্গাবুড়ি-রিভার হেরিটেজ প্রকল্প” appeared first on Eco Barta.

আবারো বিশ্ব ভ্রমণ ও পর্যটনে সেরা গন্তব্যে মালদ্বীপ!
বৈশ্বিক ভ্রমণ ও পর্যটনে সেরা গন্তব্যের স্বীকৃতিতে আবারো মালদ্বীপ। আন্তর্জাতিক সংস্থা ইউ-কে ফুড অ্যান্ড ট্রাভেলস ম্যাগাজিন রিডার অ্যাওয়ার্ডস ২০২২ সালে মালদ্বীপকে ‘বছরের সেরা লং-হল ডেস্টিনেশন’ হিসেবে মনোনীত করে।

বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন সূচকে মালদ্বীপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কানাডা, ইকুয়েডর, ফিজি, জাপান, নামিবিয়া, সেশেলস, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ক্যারিবিয়ানের মতো ভাগা ভাগা দেশগুলো। এ সকল দেশগুলোকে পিছনে পেলে বছরের সেরা দূরপাল্লার গন্তব্যের চ্যাম্পিয়নশিপ জিতেছে বহু দ্বীপের সমাহার দেশটি।

এতে আন্তর্জাতিক সংস্থা ইউ-কে ফুড অ্যান্ড ট্রাভেলস ম্যাগাজিন রিডার অ্যাওয়ার্ডসের বিষয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ‘গ্যাস্ট্রোনমিক’ বিশ্বের শীর্ষস্থানীয় ভ্রমণ প্রকাশনাগুলির মধ্যে একটি। এছাড়াও যুক্তরাজ্যের ফুড অ্যান্ড ট্রাভেল ম্যাগাজিনের সাতটি বিশ্বব্যাপী সংস্করণ রয়েছে, যা গত ২৫ বছর ধরে গ্রিন পি পাবলিশিং লিমিটেড দ্বারা প্রকাশিত হয়ে আসছে। চলতি বছরের জানুয়ারীর শেষের দিকে লন্ডনের রয়্যাল অটোমোবাইল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই পুরষ্কারগুলি উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে করোনাভাইরাস মহামারি ধাক্কার পর বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন খাতের পুনরুদ্ধারের তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, এ খাতে বিশ্ব পুনরুদ্ধার হলেও এর গতি মন্থর এবং অনেক চ্যালেঞ্জ রয়েছে। অপরদিকে মালদ্বীপ এই চ্যালেঞ্জে সফলতা অর্জনে সক্ষম হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের উন্নয়ন, টেকসই ব্যবস্থা এবং নিরাপত্তা ও স্থিতিস্থাপকতার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত করে ম্যাগাজিন রিডার অ্যাওয়ার্ডস প্রকাশনা প্রতিষ্ঠার পর থেকে।

ফুড অ্যান্ড ট্রাভেল ম্যাগাজিন রিডার অ্যাওয়ার্ড আতিথেয়তা এবং ভ্রমণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। যেমন, শীর্ষস্থানীয় খাবারের দোকান, শেফ, হোটেল, অবস্থান, ট্যুর গাইড, ক্রুজ লাইন এবং এয়ারলাইন্স সহ ২৩টি বিভাগে সম্মাননা প্রদান করে, এটি পর্যটন খাতের খাদ্য ও পানীয় শিল্পের “ক্রেম দে লা ক্রেম” কে সম্মান ও স্বীকৃতি দেয়।

সেরা গন্তব্যের দেশ হিসেবে পর্যটকদের মান বজায় রাখার জন্য মালদ্বীপের (এমএমপিআরসি) কোম্পানি গত বছরে শেষের দিকে বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছিল। এর মধ্যে মালদ্বীপের (WTM) কোম্পানি লন্ডন ২০২২-এর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রদর্শনীতে যোগ দেয় এবং পরিচিতি পরিদর্শনের সাথে লন্ডন, ম্যানচেস্টার এবং নিউক্যাসেলে গন্তব্যের রোডশোতে অংশগ্রহণ করেন।

এতে উভয়ে দেশের সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের মতো যৌথ বিপণন উদ্যোগেও অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও চলতি বছরে এমএমপিআরসি-এর অনেক অনুরূপ ইভেন্ট নির্ধারিত রয়েছে বলেও উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২০২২ এছাড়াও মালদ্বীপ ২২-এর ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডে “ওয়ার্ল্ডস লিডিং ডেস্টিনেশন” খেতাব জিতেছে টানা তৃতীয় বছরের জন্য। যা প্রথম কোনো ইভেন্টে মালদ্বীপের ইতিহাসে (MMPRC) এর ঐতিহাসিক “ওয়ার্ল্ডস লিডিং ট্যুরিস্ট বোর্ড”-এর গুরুত্বপূর্ণ খেতাব অর্জন করা।

The post আবারো বিশ্ব ভ্রমণ ও পর্যটনে সেরা গন্তব্যে মালদ্বীপ! appeared first on Eco Barta.

ঈদে মহসড়কে চলবে না মোটরসাইকেল
দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানি বেড়ে যাওয়ায় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করতে সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সুপারিশে গত কয়েক বছরে দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনার তথ্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ২০২১ সালের ঈদুল ফিতরের আগে-পরে ৮ দিনে ৫৬টি সড়ক দুর্ঘটনায় ৫৮ জনের মৃত্যু হয়। যেখানে প্রতিদিন গড়ে ৭ জন মারা যান।

অন্যদিকে চলতি বছরের ঈদুল ফিতরের ৮ দিনে ১০৬টি দুর্ঘটনায় ১০৬ জনের মৃত্যু হয়। যেখানে গড়ে প্রতিদিন ১৩ জনের মৃত্যু হয়েছে।

তার আগে, ২০২০ সালের ঈদুল ফিতরের আগে-পরে ৭ দিনে ৪১টি সড়ক দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়। ২০১৯ সালে ঈদুল ফিতরের আগে-পরে ৮ দিনে ৬০টি সড়ক দুর্ঘটনায় ৯৩ জনের প্রাণহানি হয়েছিল।

বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের একটি জরিপ তুলে ধরে কর্মশালায় বলা হয়, ২০২১ সালে দেশে আগের বছরের চেয়ে মোটরসাইকেল দুর্ঘটনা ৫০ শতাংশ ও মৃত্যু ৫১ শতাংশ বেড়েছে। বিআরটিএ নিজেও মনে করে ঈদুল ফিতরের সময় মোটরসাইকেলে যাত্রী বহন করাই মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়ে যাওয়ার প্রধান কারণ। সে কারণেই জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের সুপারিশ করেছে সংস্থাটি।

এ বিষয়ে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী গণমাধ্যমকে বলেন, ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, মহাসড়কে মোটরসাইকেল চলাচল এর পেছনে বড় একটি কারণ। তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

গত রোববার (১৯ জুন) বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক এক কর্মশালায় এসব বিষয়ে আলোচনা করা হয় ও সুপারিশ তুলে ধরা হয়েছে।

The post ঈদে মহসড়কে চলবে না মোটরসাইকেল appeared first on Eco Barta.

পর্যটকদের মুগ্ধ করে বান্দরবানের মুনলাই পাড়া!
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় চিত্ত বিনোদনের একমাত্র দৃষ্টিনন্দন অঞ্চল পাহাড়ী অঞ্চল। মূলত রাঙ্গামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি, এই তিন পাহাড়ী এলকার সমন্বয়ে বৃহত্তর চট্টগ্রাম। পাহাড়ী এই তিন এলকার মাঝে সবচেয়ে সাজানো গোছানো পাহাড় বেশি বান্দরবান।

ঢেউ খেলানো উঁচু নিচু আর আঁকাবাকা রাস্তায় দিকবিদিক। এ যেন এক অ্যাডভেঞ্চার প্রকৃতির মাঝে। সবুজে মোড়ানো একেকটি পাহাড় একেকটির সাথে সংযোগ সৃষ্টি করেছে সরু ব্রিজ। এসব রাস্তা দিয়ে এলাকায় বসবাসকারীদের পাশাপাশি যাতায়াত করতে হয় পর্যটকদের।

সরু রাস্তার দুপাশে কখনো পাহাড়ে ঘেরা। আবার একপাশ পাহাড় তো অন্যপাশ দিগন্ত জুড়ে পাহাড়ের বুকে অরণ্যে ঠাসা। প্রকৃতির এ রুপ যে কোন শিল্পীর দৃষ্টিকে স্তব্ধ করে দেয় তার রুপের মোহে।

বান্দরবান থেকে রুমার বগা লেক যেতে সময় লাগে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা। যেতে হবে তিনটিভাবে। নিজস্বভাবে চাঁদের গাড়ি ভাড়া করে, মোটরসাইকেল বা গণপরিবহন। সবেচেয়ে ভাল চাঁদের গাড়ি।

বগা লেক পৌছানোর ঠিক ৩০ মিনিট আগে দেখা মিলবে বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন পাড়া মুনলাই। এ পাড়ার পরিচ্ছন্নতা বিশ্বয়কর প্রতিটি মানুষের কাছে।

এ গ্রামে বসতি বেশি নয় । তবুও পরিস্কার পরিচ্ছন্নতায় এক নজর কারা। কোথাও কোন উচ্ছৃষ্ট বা কাগজের টুকরা কিংবা কোন ব্যবহার্য্য জিনিস নেই রাস্তায় বা বাড়ির সামনে।

জীবিকা নির্বাহে বলা যায়, কৃষি কাজ, পর্যটকদের আতিথিয়তার মাধ্যমে যা আয় হয়, তা দিয়ে চলে এখানকার বাসিন্দাদের সংসার। এছাড়া কিছু নাগরিক সরকারি-বেসরকারি চাকরীও করেন।

পাহাড়ী হলেও মুনলাই গ্রামের যে পরিবেশ তা অনেক সভ্য সমাজকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া ও শেখার মানসিকতার দুয়ার খুলে দিতে এক অন্যতম শিক্ষার নজির।

The post পর্যটকদের মুগ্ধ করে বান্দরবানের মুনলাই পাড়া! appeared first on Eco Barta.

সুবর্ণজয়ন্তীতে মধ্যপ্রাচ্যের ভাড়া ৭-৯ হাজার টাকা কমালো বিমান
রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকেটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

আগামী ১৬ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে নতুন টিকেট ক্রয়ের ক্ষেত্রে হ্রাসকৃত সর্বোচ্চ ভাড়ার স্তর কার্যকর হবে। মঙ্গলবার ৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী:

১. ঢাকা-জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকেটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২,৪৫৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৪,৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২. ঢাকা-রিয়াদ/দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০,৭৫৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৩,১২৩ টাকা করা হয়েছে।

৩. ঢাকা-দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫,৫০৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২,৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

৪. ঢাকা-আবুধাবী রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭,০২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮,৫৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, প্রতিটি টিকেটের সাথে ৭,৬৪৪ থেকে ৯,৬৮০ টাকা পর্যন্ত নির্ধারিত ট্যাক্স যুক্ত আছে বলেও জানিয়েছে বিমান।

The post সুবর্ণজয়ন্তীতে মধ্যপ্রাচ্যের ভাড়া ৭-৯ হাজার টাকা কমালো বিমান appeared first on Eco Barta.