TT Ads

মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা মালদিভিয়ান পুনরায় চালু করলো তাদের মালে -ঢাকা সরাসরি ফ্লাইট। উদ্বোধনী ফ্লাইটটি বৃহস্পতিবার ভোর ৫:২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে মালে–ঢাকা–মালে সরাসরি ফ্লাইকে স্বাগত জানানো হয়।

উদ্বোধনী ফ্লাইট মালদিভিয়ান একটি এ ৩২০ মডেলের এয়ারবাস সম্পূর্ণ যাত্রী নিয়ে ঢাকা অবতরণ করে এবং একই দিন সকাল ৬:২০ মিনিটে পুনরায় ঢাকা থেকে মালের উদ্দেশে যাত্রা করে।

প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুই দিন (রবিবার ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন টিকিটের ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭,৮৮০ টাকা। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং এখন মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার ১৬৭১-এর মাধ্যমে চালু রয়েছে।

বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজ—এর মধ্যে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ এবং এগারোটি ড্যাশ ৬ টুইন অটার বিমান—যেগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *