করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সোমবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, করোনা ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তারপর ফ্যামিলিতে নানা বিপর্যয় ঘটে। নঈম কোভিডে আক্রান্ত হয়। এক সময় সুস্থ হয়ে ওঠে। আমার মা মারা যান। মাসখানেক আগে নঈম দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়। সুস্থ হয়েও ওঠে। দুই বছর নিজেকে সামলে রেখেছিলাম। কিন্তু ২০২২ এসে আর পারলাম না। কোভিড ১৯ ছাড়ল না। সবার কাছে দোয়া চাই।

বর্তমানে ফরিদা ইয়াসমিন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে দেশে গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ওমিক্রনের দাপটে মার্চ-এপ্রিলে করোনার তৃতীয় ঢেউ দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

পঞ্চম ধাপের ৭০৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (৫ জানুয়ারি)। সোমবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে।
রাত পোহালেই ৭০৮ ইউপিতে ভোট

ভোটগ্রহণ সামনে রেখে নির্বাচনী এলাকায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা মাঠে নেমেছেন। এছাড়া আচরণবিধি দেখভাল করতে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও রয়েছেন।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, এ ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য ৭ হাজার ৯৫০ এবং সাধারণ সদস্য ৩৯ হাজার ৩৯১ জন। এ ধাপে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। এরমধ্যে নারী ভোটার ৬৮ লাখ ৩৬ হাজার ৩১ জন ও পুরুষ ৭০ লাখ ৬০ হাজার ১৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।

এ ধাপের ইউপি নির্বাচনে ৫২ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য ৩২ জন এবং সাধারণ সদস্য ১০৯ জন বিনা ভোটে জয়ী হন।