রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় পশ্চিমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, এমন পদক্ষেপ রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) তিনি বলেন, ব্যাংক খাত, গ্যাস, তেল, সুইফটের বিরুদ্ধে অনেক কথা শোনা যাচ্ছে। যুদ্ধের চেয়ে যা আরও ক্ষতিকর। এসব পদক্ষেপ রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দিতে পারে।
রাশিয়ার ব্যাংক খাতকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু বানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা। তারা মস্কোকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বের করে দিতে চাচ্ছে। লুকাশেঙ্কো বলেন, অতীতে এসব পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হতো।

বেলারুশের নেতা বলেন, সীমান্ত দেশগুলোতে যদি পশ্চিমারা পরমাণু অস্ত্র স্থাপন করে, তবে বেলারুশেও পরমাণু বোমা ফিরিয়ে দেওয়া হবে।

এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইভজেনি ইয়ানেন বলেন, স্থানীয় সময় সোমবার সকালে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রোববার সকালের দিকে তাকে ফোন দিয়েছিলেন। এ সময়ে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই ইউক্রেন-বেলারুশের সীমান্তের প্রিপায়েত নদীর কাছে বৈঠকে বসতে রাজি হওয়ার কথা জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিনিধিদের ভ্রমণের সময় বেলারুশ ভূখণ্ডের সব বিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র যে অবস্থায় আছে, সে অবস্থায়ই থাকবে।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। মস্কোতে আল-জাজিরার প্রতিবেদক ডোরসা জাবারি বলেন, ইউক্রেন-বেলারুশের সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু রাশিয়ানরা বলছেন, তারা মনে করেন, বেলারুশের দক্ষিণাঞ্চলীয় শহর গোমেলে বৈঠক হবে।

রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের গোমেল শহরে পথে রয়েছেন ইউক্রেনের প্রতিনিধিরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ও প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি এমন দাবি করেছেন।

ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হতাহতের কথা স্বীকার করেছে রাশিয়া। এক বিবৃতিতে মস্কো জানিয়েছে, বিশেষ সামরিক অভিযানকালে রুশ সামরিক বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছেন। জাতীয়তাবাদীদের নিঃশ্বেষ করে দেওয়ার সংখ্যার চেয়ে রুশ সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষয়ক্ষতি স্বীকার করলেও সঠিক সংখ্যা উল্লেখ করেননি।


এদিকে বেলারুশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ঝিটোমির বিমানবন্দরে আঘাত হেনেছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক ও রাশিয়া টুডে (আরটি) নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) জোটটির কূটনীতিক জোসেফ বোরেল এমন দাবি করেছেন।

ব্রাসেলসে ইউরোপের হাই রিপ্রেজেন্টিটিভ ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিট পলিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার গুজবের বিরুদ্ধে লড়াই করতে এসব আউটলেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বোরেল বলেন, রাশিয়ার গুজব ছড়ানো বন্ধ করতে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমরা সাপের মাথা ভেঙে দিতে চাই।

এদিকে ইউরোপীয় আকাশপথে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন এমন দাবি করেছেন।

তিনি বলেন, আমরা রুশ মালিকানাধীন, রুশ নিবন্ধিত ও রুশ নিয়ন্ত্রীত বিমান ইউরোপের আকাশে নিষিদ্ধ করতে যাচ্ছি। এসব বিমান ইউরোপে অবতরণ কিংবা আকাশ পথ দিয়ে চলাচল করতে পারবে না। রাশিয়ার প্রতিটি বিমানের জন্য আমাদের আকাশপথ বন্ধ। এতে অভিজাতদের ব্যক্তিগত মালিকানাধীন জেটও অন্তুর্ভুক্ত করা হয়েছে।

এর আগে বহু ইউরোপীয় দেশ তাদের আকাশ পথে রাশিয়াকে নিষিদ্ধের কথা জানিয়েছিল। ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইতিহাসে এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় জোট।

কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এবার ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সবজি মেলা।

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা ২০২২।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মেলা শুরু হয়ে চলবে বুধবার (২ মার্চ) পর্যন্ত।


 রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সবজি মেলা ২০২২ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।


 এ বছর জাতীয় সবজি মেলার প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’।

 সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক মেলার উদ্বোধন করবেন। মেলা উদ্বোধনের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কেআইবি চত্বর একটি মানব উদ্দীপন বন্ধন অনুষ্ঠিত হবে। পরে কেআইবি অডিটোরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী।


 সচিব বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে পঞ্চমবারের মেলার আয়োজন হয়েছিল। ওইবার মেলায় অংশ নিয়েছিল ৬৫টি স্টল ও তিনটি প্যাভিলিয়ন। তিন দিনের মেলায় বিক্রি হয়েছিল ৩০ লাখ টাকার সবজি।

চীন হতে গার্মেন্টস এক্সেসরিজ এর আড়ালে অবৈধভাবে আমদানি করার পর ডেলিভারি গেট থেকে পালানোর সময় ঢাকা এয়ারফ্রেইট কাস্টমস গোয়েন্দা প্রায় ৮ কোটি টাকা মুল্যের ১১ কেজি (৯৬ টি বার) স্বর্ণসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন ফিরোজ আলম (২৫) ও মোহাম্মদ নিয়াতুল্লাহ (৪০)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (উত্তরা) এয়ারফ্রেইট ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।

মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেন, আজ দুপুর সাড়ে বারোটার দিকে কাস্টম গোয়েন্দার বিশেষ এক অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় তারা গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অবশেষে তাদের ধরা পড়তে হয়েছে।

কাস্টমস গােয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, ইনভেন্ট্রিকাল এয়ারওয়েবিলের মাধ্যমে আমদানিকৃত ফেব্রিক্সের ভাঁজের মধ্যে ২ টি সাদা প্লাস্টিকে মােড়ানাে প্যাকেট পাওয়া যায়। প্যাকেট দুটি খুলে মেটাল বাটনের ভেতরে কালাে স্কচটেপ মােড়ানাে ৪ টি বান্ডিল পাওয়া যায়। বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বান্ডিল খুলে ১৬ টি করে মােট ৬৪ টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন ৭.৪২ কেজি (প্রতিটি ১১৬ গ্রাম করে)। এরপর অপর একটি আমদানিকৃত ফেব্রিক্স থেকে ১ টি সাদা প্লাস্টিকে মােড়ানাে প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে মেটাল বাটনের ভেতরে কালাে স্কচটেপ মােড়ানাে ২ টি বান্ডিল পাওয়া যায়।

মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেন, এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বান্ডিল খুলে ১৬ টি করে মােট ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়।যার ওজন ৩.৭১২ কেজি (প্রতিটি ১১৬ গ্রাম করে)। যার সর্বমােট আনুমানিক মূল্য ৮ কোটি টাকা ।

তিনি আরও বলেন, ফেব্রিক্সের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে স্বর্ণবারসমূহ অবৈধভাবে সরকারি ধার্যকৃত শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। এক্ষেত্রে, কাস্টমস গােয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মতৎপরতায় তা প্রতিরােধ করা সম্ভব হয়েছে। আটককৃত স্বর্ণবারগুলাে কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমাদান প্রক্রিয়া চলমান রয়েছে।

আটককৃত দুইজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং একটি ফৌজদারী মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (উত্তরা) এয়ারফ্রেইট ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ মহাপরিচালক।

সব ধরণের যাতায়াত বন্ধ করে দেয়া হলো ছেঁড়াদ্বীপে। এরমধ্য দিয়ে ছেঁড়াদ্বীপে লাইফ বোট, স্পিড বোট ও ট্রলারসহ সড়কপথেও বন্ধ রাখা হয়েছে ছেঁড়াদ্বীপ ভ্রমণ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বন্ধ রয়েছে এসব যান চলাচল।

২০২০ সালের ১২ অক্টোবর সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ অংশে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সেন্ট মার্টিনে ছয় ধরণের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেয়া হলেও তা না মেনে দীর্ঘদিন ধরে ছেঁড়াদ্বীপ ভ্রমণে যান পর্যটকরা। এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো তদারকিও ছিল না স্থানীয় প্রশাসনের।খোঁজ নিয়ে জানা যায়, সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ অংশে এখনও কিছু সামুদ্রিক প্রবাল জীবিত আছে। এসব প্রবাল সংরক্ষণে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুয়ায়ী, সেন্ট মার্টিন সৈকতে কোনও ধরনের যান্ত্রিক যানবাহন যেমন মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত গাড়ি চালানো যাবে না। রাতে সেখানে আলো বা আগুন জ্বালানো যাবে না। রাতের বেলা কোলাহল সৃষ্টি বা উচ্চস্বরে গানবাজনার আয়োজন করা যাবে না। টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাতায়াতকারী জাহাজে অনুমোদিত ধারণ সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। পরিবেশদূষণকারী দ্রব্য যেমন পলিথিন ও প্লাস্টিকের বোতল ইত্যাদির ব্যবহার সীমিত করা হবে। কিন্তু এসবের কিছুই বাস্তবায়ন করা হয়নি।

এদিকে সম্প্রতি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষা ও ইকোট্যুরিজম উন্নয়নে কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। ইতোমধ্যে ১৩টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেয় প্রধানমন্ত্রী কার্যালয়। এ লক্ষ্যে গত মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দ্বীপ রক্ষায় বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। তারই সূত্র ধরে, সেন্টমার্টিনে সরেজমিনে সুপারিশ বাস্তবায়নে অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাছাড়া ইকোট্যুরিজমসহ দ্বীপকে ঘিরে সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়নের কার্যক্রম চলছে। 

বিশ্বব্যাপী নানা প্রতিকূলতার মধ্যে যোগাযোগ ব্যবস্থাই যখন মুখ থুবড়ে পড়ছে, সাথে নিত্যপণ্যের চাহিদার যোগানও দেয়া যাচ্ছে না ঠিকভাবে।েএ কারণে অনেক সময়ই সরবরাহ সংকটকে পুঁজি করে দাম বাড়ছে আমদানি নির্ভর বিভিন্ন পণ্যের।

ধারাবাহিকতায় শুরুর দিকে করোনার কারণে জ্বালানী তেলের বাজারে কিছুটা প্রভাব পড়লেও সে অনুযায়ি করোনার তৃতীয় ঢেউ তেলের বাজারে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হতে শুরু করেছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম।


 দাম বাড়ার যে ধারাবাহিকতা তাতে ধারণা করা হচ্ছে, খুব শিগগির প্রতি ব্যারেল জ্বালানী তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাবে। বর্তমানে যা বিক্রি হচ্ছে ৯৫ ডলারে। বিগত সাত বছরের রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান বাজারে তেলের দাম সর্বোচ্চ স্থান দখল করে আছে।


দাম বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি বিষয়কে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে চাহিদা অনুযায়ী তেলের জোগান না থাকা, ইউক্রেন-রাশিয়ার সংঘাত এবং অস্থিতিশীল বিশ্ববাজারকে দায়ী করা হচ্ছে।


 ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির পূর্বাভাসমতে, এ বছর বিশ্বে তেলের চাহিদা দিনে ৩২ লাখ ব্যারেল বেড়ে সর্বকালীন রেকর্ড উচ্চতায় উঠতে পারে। সে ক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ তেল উৎপাদনকারী দেশগুলো তেলের জোগান বাড়িয়ে অনিশ্চিত বাজার কিছুটা শান্ত করতে পারে।


পরিসংখ্যানে দেখা যায়, গত এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬ শতাংশ। এর আগে জানুয়ারি মাসে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৫০ শতাংশের ওপরে।


করোনার প্রভাব কোনভাবেই থামছে না। নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে কোনোভাবেই ভাইরাসটির লাগাম টানা অসম্ভব হচ্ছে। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনা হলেও করোনার ছোবল থামানো যাচ্ছে না। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪ লাখ ৮২ হাজার ৮৪৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৫ হাজার ৪৪৯ জনের।


এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮ লাখ ৫২ হাজার ২৬৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৭১৮ জনের। ফলে গতকালের তুলনায় আক্রান্ত  প্রায় সাড়ে ৩ লাখ কমেছে, আর মৃত্যু কমেছে ২ হাজারের বেশি।


করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ২১ লাখ ৭১ হাজার ৬৬৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৩৪ হাজার ৯৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ২৭ লাখ ৩ হাজার ৯৪০ জন।


এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫৭৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৪১১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৭১২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ৪৩ জনের।


আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৩১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৪৪৯ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ৮ হাজার ৮২৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৮০৪ জন।


পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫৭০ জন। আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০তম।

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার গঠনে সার্চ কমিটির কাছে আসা প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তালিকা প্রকাশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম।


তিনি বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
 

এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।


 নতুন ইসি গঠনে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় বেলা ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের ২৫ বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।
  

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 নতুন ইসি গঠনে মোট ২৪টি রাজনৈতিক দল, ৬টি পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে।

আদালতের নির্দেশে গঠিত আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনা পর্ষদ বোর্ড আয়োজিত নিলামে প্রতিষ্ঠানটির সাতটি গাড়ি বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে বিক্রিত ৭টি গাড়ি ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানান ইভ্যালির পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

 নিলামে তোলা সাতটি গাড়ির মধ্যে ছিল ল্যান্ড ব্র্যান্ডের রেঞ্জ রোভার (ঢাকা-মেট্রো-ঘ-১৮-৭০৯৮, রেজি. সন: জুন ২০), টয়োটা প্রিউস (ঢাকা-মেট্রো-গ-৪৫-৪১২৭, রেজি. সন: জানু. ২১), টয়োটা চিএইচআর হাইব্রিড (ঢাকা-মেট্রো-ঘ-১৮-৭৫১২, রেজি. সন: জুলাই ২০), টয়োটা এক্সিও (ঢাকা-মেট্রো-গ-৪৫-৪৬২০ এবং ঢাকা-মেট্রো-গ-৪৫-৪৬২১, রেজি. সন: জানু ২১), হোন্ডা ভেসেল (ঢাকা-মেট্রো-ঘ-১৮-৯৬১৫, রেজি. সন: জানু ২১), টয়োটার মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-৫৬-৪৮২২, রেজি. সন: জুন ২০)।


 প্রথমেই নিলামে তোলা হয় বিলাসবহুল রেঞ্জ রোভারটি। গাড়িটির ভিত্তিমূল্য ধরা হয় ১ কোটি ৬০ লাখ টাকা। প্রকৌশলী হাবিবুর রহমান সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনে নেন। গাড়িটি কিনতে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা শেখ শফিউল আলম দাম হেঁকেছিলেন ১ কোটি ৮১ লাখ টাকা।


পরবর্তীতে ধাপে ধাপে টয়োটা প্রিউস ব্র্যান্ডের একটি গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১৩ লাখ ৫০ হাজার টাকা। এই গাড়িটি সর্বোচ্চ মূল্য ১৭ লাখ ৩০ হাজার টাকা দিয়ে মো. রিপন ইসলাম কিনে নেন। টয়োটা সিএইচআর ব্র্যান্ডের গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১৮ লাখ টাকা।  এই গাড়িটির সর্বোচ্চ মূল্য ২৩ লাখ ৮০ হাজার টাকায় কিনে নেন প্রশান্ত ভৌমিক নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ী। তিনি আরও একটি গাড়ি কিনেছেন।
টয়োটা এক্সিও ব্র্যান্ডের একটি গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ৯ লাখ ৮০ হাজার টাকা। এ গাড়িটির সর্বোচ্চ মূল্য ১৫ লাখ ৩৫ হাজার টাকায় কিনে নেন আবুল হাসনাত রাসেল।

টয়োটা এক্সিও ব্র্যান্ডের আরও একটি গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ৯ লাখ ৮০ হাজার টাকা। এ গাড়িটি সর্বোচ্চ মূল্য ১৫ লাখ টাকায় ওই রেস্তোরাঁ ব্যবসায়ী প্রশান্ত ভৌমিক কিনে নেন।হোন্ডা ভেসেল ব্র্যান্ডের গাড়ির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১৬ লাখ টাকা।  এটি সর্বোচ্চ নিলাম মূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনে নেন আইনজীবী কানিজ ফাতেমা। টয়োটা ব্র্যান্ডের একটি মাইক্রোবাসের ন্যূনতম নিলাম মূল্য ধরা হয় ১২ লাখ টাকা। এটি সর্বোচ্চ নিলাম মূল্য ২০ লাখ টাকা দিয়ে কিনে নেন রিয়াজ উদ্দিন।

ইভ্যালির পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, নিলাম নিয়ে পরিচালনা পর্ষদ খুশি। গাড়ির কাঙ্ক্ষিত দাম পাওয়া গেছে বলে জানান তিনি।

অনেক দিন ধরেই দ্বিতীয় বিয়ের গুঞ্জণ ছিল দর্শকদের মুখে। আগের স্বামী মাহিন সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন সারিকা।

শোবিজ পাড়ায় বেশ দর্শকপ্রিয় মুখ সারিকা সাবরিন। অবশেষে গত ২ ফেব্রুয়ারি তিনি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্বামীর নাম বি. আহমেদ।

দুই পরিবারের উপস্থিতিতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান সারিকা। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ইচ্ছা করে জানানো হয়নি। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।’

জানা গেছে, সারিকার স্বামী পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এর আগে ২০১৪ সালে ভালোবেসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। মাহিম-সারিকা দম্পতির এক মেয়ে আছে।

মডেলিংয়ের মাধ্যমে ২০০৬ সালে ক্যারিয়ার শুরু করেন সারিকা। বিজ্ঞাপনে কাজ করে বেশ পরিচিতি পেয়েছিলেন।