প্রতি বছর সেপ্টেম্বর মাসে মার্কিন প্রযুক্তি অ্যাপেলের আইফোনের নতুন চমক দেখা যায় । যা দেড় দশকের ইতিহাস সাক্ষী হয়ে আছে । এবারও গুঞ্জন উঠেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে কোন এক মঙ্গলবারে আসছে আইফোন ১৪ ! আইড্রপনিউজ সম্প্রতি এ খবর ফাঁস করেছে বলে জানাচ্ছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার ।   

চলতি অর্থবছর শেষে ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। কোন দেশের ট্রেড ব্যালেন্স স্বাভাবিক না থাকলে অশনী হয়ে দাঁড়ায়। বাংলাদেশ স্থিতিশীল পর্যায় রয়েছে বলেও জানান গভর্ন।

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক কর্তৃ ক রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এসব জানান তিনি।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শেখ মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, অবৈধভাবে বিদেশ থেকে টাকা পাঠালে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন হয়। তাই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সব ধরণের সুযোগও নিশ্চিত করতে হবে নতুন দেশগুলোতে কাজ করতে হবে প্রবাসীদের জন্য। –

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুল সালেহীন বলেন, যারা কষ্ট করে আয় করে দেশের উন্নয়নে এত সহায়তা করছে, সে সমস্ত প্রবাসীদের জন্য ব্যাংকগুলোকে কাজ করার আহবান জানান।

রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, নানাভাবে বিদেশে সেবা দেয়া হচ্ছে। প্রবাসীদের আরো কতটা কাছে গিয়ে সেবা দেয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। এসময় হুন্ডি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানায় প্রতিষ্ঠানগুলো। মানি এক্সচেঞ্জ রেট নিয়ে অস্থিরতা কমাতে দেশভিত্তিক রেট নির্ধারণের দাবি জানায় আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা।

এ সময় অ্যাওয়ার্ড পাওয়া প্রবাসী ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রবাসী, ব্যবসায়ী, তাদের পরিবার, বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ১৬টি জেলার ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব জেলার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি বলেন, এই ঝড়ের প্রভাব দেশের অন্যান্য কয়েকটি জেলায় পড়তে পারে। সেক্ষেত্রে অন্যত্র ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রবাসী আয়ের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে আবারো ৭ম স্থানে বাংলাদেশ। ২০২১ সালে প্রবাসী আয় সম্পর্কিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রবাসী আয়ে শীর্ষ ছয়ে থাকা দেশগুলো হচ্ছে-ভারত, মেক্সিকো, চীন, ফিলিপাইন, মিশর ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান।

মঙ্গলবার (১০ মে) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ মাত্র ২.২ শতাংশ (২২ বিলিয়ন ডলার) প্রবৃদ্ধি হয়েছে।

এতে আরও বলা হয়, মূলত সরকারি প্রণোদনা ও দেশে পরিবারের কাছে অর্থ পাঠানোর কারণে এই প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ প্রবৃদ্ধির হার হতে পারে মাত্র ২ শতাংশ।

চলতি বছর রোজার শুরুতে (মার্চ মাসে) প্রবাসী আয়ে ২৪ শতাংশ অতিক্রম করেছিল। এছাড়া গত ৮ মাসে দেশে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও জানুন- চলতি অর্থবছর প্রবাসী আয় কত?

২০২০ সালে করোনার কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়ার পর ২০২১ সালে ভারতের রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ৮ শতাংশ বেড়ে ৮৯ বিলিয়ন ডলার হয়। অন্যদিকে পাকিস্তানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ২০ শতাংশ বেড়ে ৩১ বিলিয়ন হয়।

প্রতিবেদনে ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

ভারতে চলতি বছর (২০২২ সালে) রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ৫ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। অন্যদিকে পাকিস্তানে এ বছর রেমিট্যান্স ৮ শতাংশ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার হতে পারে বলে মনে করা হচ্ছে।