এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এরশাদ আহমেদ তৃতীয়বারের মতো আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচাম) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০০৭-২০০৯ এবং ২০১৯-২০২১ মেয়াদে অ্যামচামের প্রেসিডেন্ট হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন সৈয়দ এরশাদ আহমেদ।
তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শুরু ফিলিপস ও সিঙ্গারের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের মাধ্যমে।
সুদীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে পথচলায় এই টপ বিজনেস এক্সিকিউটিভ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেশাগত নেতৃত্বের অনন্য উচ্চতায়।


