TT Ads

জ্বালানি খাতে সরকার আর কোনো ভর্তুকি দেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বৈশ্বিক এ সংকটের সময়ে জ্বালানি খাতের ভবিষ্যৎ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত যে দামে জ্বালানি কিনছে সে দামেই বিক্রি করছে। সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে,  জ্বালানি খাতে আর কোনো ভর্তুকি দেয়া হবে না।

রোববার (১২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, একটা গ্রামে ১০টা বাড়ি সেখানেও সাব-স্টেশন করা হয়েছে। যেখানে ১০০ বছর বিল দিলেও সেটার দাম উঠবে না। তারপরও আমরা সেখানে বিদ্যুতের ব্যবস্থা করেছি। আমরা সব জায়গায় ব্যবসা দেখিনি। প্রধানমন্ত্রী বলেছেন সবার ঘরে বিদ্যুৎ দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, কয়লা নিয়ে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে আমাদেরকে। অন্য দেশ কয়লা সব উঠিয়ে ফেলেছে, আমরা কেন তুলছি না। আমাদের তো অন্যদের মতো ঝাঁপিয়ে পড়লে হবে না। যেখানে হাজার হাজার একর কৃষিজমি নষ্ট হবে সেই কৃষকদের কী হবে? আমরা যদি পাওয়ায় প্লান্ট বানাই কৃষক সেখানে কাজ করতে পারবেন না। তারা তো বেকার হয়ে যাবেন। তাদেরকে জমির যে টাকা দেয়া হবে, দুইদিনে তা খরচ করে ফকির হয়ে যাবেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *