রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকেটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

আগামী ১৬ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে নতুন টিকেট ক্রয়ের ক্ষেত্রে হ্রাসকৃত সর্বোচ্চ ভাড়ার স্তর কার্যকর হবে। মঙ্গলবার ৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী:

১. ঢাকা-জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকেটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২,৪৫৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৪,৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২. ঢাকা-রিয়াদ/দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০,৭৫৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৩,১২৩ টাকা করা হয়েছে।

৩. ঢাকা-দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫,৫০৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২,৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

৪. ঢাকা-আবুধাবী রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭,০২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮,৫৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, প্রতিটি টিকেটের সাথে ৭,৬৪৪ থেকে ৯,৬৮০ টাকা পর্যন্ত নির্ধারিত ট্যাক্স যুক্ত আছে বলেও জানিয়েছে বিমান।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে।

ডিসকাউন্টের কারণে কোম্পানিটি বন্ডের বিপরীতে ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা পাবে। তবে মেয়াদ শেষে বন্ডহোল্ডারদেরকে ২০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সূত্র বলছে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৫ বছর। ডিসকাউন্টের হার হবে ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে।

বাস্তবে রূপ নিতে যাচ্ছে অবাস্তব অনেক কিছুই। তা হলো সৌদি আরব, চীন, পাকিস্তান জোট। সৌদি আরব অনেক দিন ধরেই মার্কিন শিবিরে রয়েছে। পাকিস্তান আর চীন উভয় শিবিরেই ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাস্তব কারণেই যুক্তরাষ্ট্রের চেয়ে চীনাদের দিকেই

বেশি ঝুঁকেছে। ভূ-কৌশলগত টালমাটাল এ সময়ে সৌদি আরব-পাকিস্তান-চীন জোট নতুন কিছুর ইঙ্গিতই দিতে পারে। সম্প্রতি সৌদি আরব নিশ্চিত করেছে যে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) গুরুত্বপূর্ণ প্রকল্প পাকিস্তানের গোয়াদর বন্দরে একটি তেল শোধনাগার নির্মাণে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

রিয়াদের এই সিদ্ধান্ত একটি বড় ধরনের কৌশলগত ঘটনা। এটি কেবল সিপিইসিকেই জোরদার করবে না, সেইসাথে সৌদি আরব, পাকিস্তান ও চীনের মধ্যে নতুন কৌশলগত জোট গঠনের প্রয়াসও। উল্লেখ্য, সিপিইসির লক্ষ্য হলো ব্যাপকভিত্তিক সড়ক, রেলওয়ে ও বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ফ্ল্যাগশিপ প্রজেক্ট হলো এই সিপিইসি। এই প্রকল্পে বিনিয়োগ করা মানে চীনের দিকে ঝুঁকে পড়া এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরেকটু সরে যাওয়া। মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র কিন্তু চীনাদের এ উদ্যোগের প্রবল বিরোধিতা করছে।

চীনের তহবিলপুষ্ট সিপিইসি (এতে বেইজিং ৬০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে) হলো বৃহত্তর ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবিওআর) প্রকল্পের অংশবিশেষ। অবশ্য সাম্প্রতিক সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই প্রকল্পের বিরুদ্ধে এই বলে সমালোচনা হচ্ছে যে, এটি গ্রাহক দেশগুলোকে ঋণের জালে জড়িয়ে ফেলছে।

বস্তুত মালয়েশিয়া গত বছর ওবিওআরের দুটি বড় প্রকল্প বাতিল করেছে, এই ভয়ে যে এগুলো দেশটিকে দেউলিয়া করে ফেলবে। গ্রাহক দেশগুলোকে দেনার দায়ে বেঁধে ফেলা নিয়ে ভয় ক্রমাগত বাড়ছে।

এই প্রেক্ষাপটে গোয়াদরে তেল শোধনাগার প্রতিষ্ঠার সৌদি সিদ্ধান্ত সিপিইসি ও ওবিওআরকে শক্তিশালী করবে। এটি চীনা প্রকল্পগুলোর প্রতি সমর্থন বাড়াবে, এগুলোকে বিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরবে।

চীন ওবিওআর প্রকল্পগুলো বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তবে এসব প্রকল্প যাতে পারস্পরিকভাবে কল্যাণকর হয়, সেটিও সংশ্লিষ্ট দেশগুলোকে বোঝানো প্রয়োজন। আবর-যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের সাথে কৌশলগত লড়াইয়ে অবতীর্ণ হওয়ায় বেইজিংকে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। এ ছাড়া হাম্বানতোতার ঘটনাটি চীনের জন্য ইতিবাচক হয়নি। এমন প্রেক্ষাপটে আগামী ফেব্রুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্সের পাকিস্তান সফরকালে গোয়াদরে আনুষ্ঠানিক সৌদি বিনিয়োগ নিশ্চিত হলে তা চীনা পরিকল্পনার জন্য আশীর্বাদপুষ্ট হবে।

প্রতিরক্ষা ব্যবস্থায় এবার নতুন করে জোর দিয়েছে সৗদি সরকার। চীনের সহায়তায় নিজস্ব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব। মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলে ২৪ ডিসেম্বর শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদির এই পদক্ষেপ ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার ক্ষেত্রে বাইডেন প্রশাসনের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলবে বলে মনে করা হচ্ছে।

চীনের কাছ থেকে এর আগে সৌদি আরবের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কেনার খবর সামনে আসলেও রিয়াদ নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়নি। তবে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, সৌদি ভূখণ্ডের অন্তত একটি জায়গায় এই অস্ত্র বানানো হচ্ছে।

সৌদির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির এই অগ্রগতি আঞ্চলিক শক্তির গতিশীলতাকে নাটকীয়ভাবে পরিবর্তন এবং ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির শর্তাবলী জোরদারের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে কী না- বাইডেন প্রশাসন এখন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হচ্ছে।

ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের তিক্ততা রয়েছে। তাই সৌদি আরব যদি নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করে তাহলে তেহরান যে ব্যালাস্টিক মিসাইল বানানো বন্ধের ব্যাপারে সম্মত হবে না তা বলার অপেক্ষা রাখে না বলে সিএনএন জানিয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদসহ একাধিক মার্কিন সংস্থার কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে সৌদি ও চীনের মধ্যে ব্যাপক আকারের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিনিয়ম নিয়ে বৈঠকে বসেছেন বলে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুইটি সূত্র সিএনএনকে জানিয়েছেন।

নতুন বছর ২০২২ সালের ১১ থেকে ১৩ জানুয়ারি ডিসি সম্মেলনের আয়োজন করা জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সে লক্ষ্যে বেশ প্রস্তুতিও চলছে সরকারের। দীর্ঘ আড়াই বছর পর এ সম্মেলনকে গুরুত্বের সাথে দেখছেন সরকার প্রতিনিধি, আমলা, রাজনীতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।

তবে করোনা ভাইরাসের গতি প্রকৃতি দিন তারিখ ঠিক রাখছে না। ধারাবাহিকতায় নতুন তারিখ ১১ জানুয়ারি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হওয়া নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে ।

বুধবার ২৯ ডিসেম্বর ২০২১, মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র ডিসি সম্মেলন নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছে।

সম্মেলনের পুরো কর্মসূচি চূড়ান্ত হলেও আপাতত সম্মেলন পেছানোর কারণ হিসেবে জানা গেছে মুজিববর্ষের সব কর্মসূচি শেষে এ সম্মেলন শুরু হবে। সেক্ষেত্রে নতুন করে ১৫ তারিখ শুরু তারিখ ধরা হলেও আশঙ্কা দেখা দিয়েছে পুলিশ সপ্তাহ-২০২২ নিয়ে।

করোনার প্রকোপের কারণে গেল বছর পুলিশ সপ্তাহ হয়নি। ওই সময় অনুষ্ঠানটি করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়েছিল পুলিশ সদর দপ্তর। এবার করোনার প্রকোপ কমে আসায় পুলিশ সপ্তাহের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী বছরের ১৬-২১ জানুয়ারি পুলিশ সপ্তাহ পালিত হবে।

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে পুলিশ সপ্তাহের তারিখ পেছাতে পারে বা পরে অনুষ্ঠিত হতে পারে ডিসি সম্মেলন।

সবমিলিয়ে ১১ জানুয়ারি সম্মেলন পিছিয়ে গেলে নানা জটিলতায় কবে নতুন তারিখ নির্ধারণ করা হবে তা নিয়ে আশঙ্কায় আছে জেলা প্রশাসন।

এবারের সম্মেলনে দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি, আগামী দিনে বাংলাদেশের টেকসই উন্নয়ন এগিয়ে নেয়া, মাঠ পর্যায়ে মানুষের জীবন মান উন্নয়নে প্রশাসনের সার্বিক দায়িত্ব পালনের বিষয়েও বিশেষভাবে আলোচনা হবে।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা যোগ দেন।

সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল। এরপর করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে তা আয়োজন করা যায়নি।

Authoritatively administrate long-term high-impact e-business via parallel web services. Synergistically synergize equity invested infrastructures whereas integrated infrastructures. Globally whiteboard customer directed resources after multimedia based metrics. Assertively strategize standardized strategic theme areas vis-a-vis impactful catalysts for change. Details