TT Ads

‘দ্য মুসলিম ৫০০: বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ড. মোহাম্মদ ইউনুসকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ২০২৪ সালের আম্মানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত এই তালিকায় বৈশ্বিক মুসলিম সমাজে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের স্বীকৃতি দিয়েছে।

এ বছর প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ ৫০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র অর্থায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যা উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের মডেল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কার পান ড. মুহাম্মদ ইউনূস। প্রতিষ্ঠানটি দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছে।

এ বছর ‘দ্য মুসলিম ৫০০’ তালিকাটি ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, এবং ক্রীড়া ও বিনোদন—এই পাঁচটি প্রধান ক্ষেত্রে প্রভাবশালী মুসলিমদের চিহ্নিত করেছে। ড. ইউনূসের অন্তর্ভুক্তি তার বহুমুখী ভূমিকার প্রতিফলন, যা তাকে একজন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক হিসেবে তুলে ধরেছে।

২০০৯ সাল থেকে এ রিপোর্ট প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *